আহ্ আহারে
আহ্ আহারে
খাদিজা বেগম
ভালোবাসো নাইরে বন্ধু
ভালোবাসো নাই আমারে,
ভালবাসি বলেই আমি
ভুলতে পারি না তোমারে।।
খুব সহজে ভুলে গেছো
নাও না আমার কোন খবর,
হয় তো মরে গেলেও আমি
দেখবে না আর আমার কবর।
মিষ্টি কথার মায়ায় পরে
ভুল করেছি বারে বারে।।
এত বেশি ভালবাসি
মন ভোলে না তাইতো তারে,
আমার ভুলেই আমি কাঁদি
এই দোষ দেবো আমি কারে?
ভালোবাসা ভেবে আমি
হাত বাড়ালাম দাবানলে,
জীবন জ্বলে পুড়ে ছারখার
তোমার মিথ্যা প্রেম অনলে।
শ্বাস-নিঃশ্বাসে বড় কষ্ট
প্রাণ চলে যায় আহ্ আহারে।।
Comments
Post a Comment