চোখের পানিতে ভাসি
চোখের পানিতে ভাসি
খাদিজা বেগম
তুমি কাদালে আমিও কাঁদি
তুমি হাসালে আমিও হাসি,
তুমি মারিলে আমিও মরি
তুমি বাঁচালে আমিও বাঁচি।।
ঘুম পাড়ালে ঘুমিয়ে থাকি
জাগিয়ে দিলে আবার জাগি,
তবুও কেন হই অপরাধী
কোন কারণে দোষের ভাগী।
তুমি আমার মালিক ওগো
আমি তোমার সেবার দাসী।।
তোমাকে ছাড়া আমি অচল
নড়াচড়ার উপায়ও নাই,
তবুও আমি কেমন করে
পাপ করে যাই বলনা গো সাঁই?
তোমার দয়া ভরা ঐ হাতে
তোমারি তো এই সৃষ্টি আমি,
সেই আমি যেন না হই কখনো
কারো বিচারে পাপি আসামি।
তোমার কাছে এই চাওয়া নিয়ে
আমি চোখের পানিতে ভাসি।।।
Comments
Post a Comment