তুমি খুঁজবে

 তুমি খুঁজবে 

খাদিজা বেগম 


যেদিন আমি থাকবো না আর 

প্রেম হবে এই মান অভিমান,

অবহেলা হবে যত্ন

আমি হব আসমানে চাঁন।।


রাত্রি জেগে বসে থাকবে 

দূর আকাশে চেয়ে কাঁদবে,

আমার স্মৃতি যত্ন করে 

তোমার হৃদয় মাঝে বাঁধবে।

আমার প্রতি থাকবে না রাগ 

আমায় করবে না অপমান।।


সেদিন তুমি খুঁজবে আমায় 

পেতে একটু প্রেমের ছোঁয়া,

এমনটা যে না হয় কারো

আল্লাহর কাছে করি দোয়া।


তুমি আমায় আমি তোমায় 

আসো যত্ন করে রাখি,

জীবনটা তো চলেই যাবে 

আর কটা দিন আছে বাকি।

এসো দু'জন দুজনারে 

করি আরও একটু সম্মান।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো