হে বিচারপতি

 হে বিচারপতি

খাদিজা বেগম 

৬+৬+৬+৪


হে বিচারপতি, বিচারের নামে 

কেন এত কর অবিচার? 

তোমার বিবেক অন্ধ রেখেছো

 তাই তো বেড়ে গেছে অত্যাচার।


হাজার হাজার আসছে মামলা 

থানায় থানায় অপরাধী,

যুগ যুগ ধরে চলছে মামলা 

তবু সুবিচার পেতে কাঁদি।


পঁচা বিচারক তোমার দুই চোখ 

অন্ধ হলেই তো হতো ভালো,

সত্য মিথ্যা দেখে ও দেখ না

তাই এই সমাজটা হলো কালো‌।


কেমন করে যে মূর্খের মত 

দিয়েছো নিজেকে নিজে বেচে,

আর এক বোকা কিনে নিয়ে গেছে 

পাপের রাজ্যে হেসে হেসে।


কুচক্রীদের চক্রান্তের 

চক্রান্তকারী তুমি ও তো,

তোমার কারনে গড়েছে পাপিরা

পাপিষ্ট দল শত শত।


যারে দিয়ে ভূত তাড়াব আমরা 

সেই তার ভিতরে আছে ভূত,

ও হে বিচারক আর কতকাল 

থাকবে নোংরা অদ্ভুত। 


শুধু একবার তুমি হয়ে দেখ 

মানুষের মতো পবিত্র,

শত সহস্র অনিয়ম ধুয়ে

ফুটে উঠবে এই ধরিত্র।

 

নারী শিশু ওরা সকলেই মানুষ 

দাও বেঁচে থাকার অধিকার,

বাঁচার মতন বাঁচতে দাও তুমি 

এবার তো করো সুবিচার।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো