ভয়ংকর ইটের ভাটা

 ভয়ংকর ইটের ভাটা 

খাদিজা বেগম 


এই গরমের পিছনে ঐ

ইটের ভাটার ভয়ংকর হাত, 

ইটের ভাটার কারণে আজ

শাস্তি পাচ্ছে নিরপরাধ।।


ফসলের মাঠ কেটে কেটে 

খনন করছে গভীর কুয়া,

দূষণমুক্ত বাতাসে আজ

ভরে দিল বিষের ধুঁয়া।

ইটের ভাটায় যাচ্ছে পুড়ে 

স্বাধীনতার আনন্দ স্বাদ।।


ইটের ভাটায় জ্বলছে আগুন 

পুড়ছে সবুজ গাছ গাছালি,

ইটের ভাটার বিরুদ্ধে আজ 

জেগে ওঠো সব বাঙালি।।


পাক হানাদার হতেও বেশি 

ইটের ভাটার ভয়ংকর রূপ,

দেশের এমন দুর্দিনে আজ 

দেশপ্রেমিকরা কেন যে চুপ?

তোমরা জাগলেই সূর্য উঠবে 

শেষ হবে এই অন্ধকার রাত।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো