গরম যাবে কমে
গরম যাবে কমে
খাদিজা বেগম
গাছ লাগালে বাড়বে সবুজ
গরম যাবে কমে,
শিতল হাওয়ায় শান্তি আসবে
প্রতি দমে দমে।।
গাছ আমাদের খাদ্য দিচ্ছে
দিচ্ছে বস্ত্র, ছায়া,
তবু কেন গাছ কাটো ভাই
নাই কি একটু মায়া?
গাছ যদি না দেয় অক্সিজেন
ধরে খাবে জমে।।
গাছ লাগালে পাবো আমরা
দূষণমুক্ত হাওয়া,
সুস্থ সবল থাকবো আমরা
এটাই সবার চাওয়া।
সবাই মিলে গাছ লাগিয়ে
পরিচর্যা করব,
আমাদের দেশ আমরা আবার
সবুজ গাছে ভরব।
গাছ আমাদের রক্ষা করবে
তুমুল ঝড়, গরমে।।
Comments
Post a Comment