দুর্ভাগা
দুর্ভাগা
খাদিজা বেগম
দুর্ভাগা এই দুটি নয়ন
যেথায় পড়ে লাগে আগুন,
এই কপালে জোটেনি তো
আজো একটু খানি ফাগুন।
দুই নয়নে শ্রাবণ ধারা
শুকায় না তা কোন কালে,
আমার ভাগ্য বন্দি যেন
কঠিন দুঃখ কষ্টের জালে।
সুখের আশায় হাত বাড়ালে
দুঃখ আসে ফিরে দ্বিগুন।।
দুঃখ আমার রক্তে আছে
আছে মিশে শ্বাস নিঃশ্বাসে,
তাইতো বুঝি চোখের জলে
খুব নীরবে এই বুক ভাসে।
ঘর বাড়ি নাই, নাই প্রিয়জন
শুধু দুঃখ আমার আপন,
দুঃখের স্রোতে ভেসে যাচ্ছে
আমার যত সুখের স্বপন।
জন্ম থেকে জ্বলছি আমি
আমার বুকে জ্বলে উনুন।।
Comments
Post a Comment