লাগাম টানো

লাগাম টানো

খাদিজা বেগম 


লাগাম টানো লাগাম টানো 

তোমার চাওয়া পাওয়ার প্রতি,

অল্পতে মন তুষ্ট রাখো

অতি চাওয়া ভীষণ ক্ষতি।


সব কিছুতে খুঁজলে পাবে

দেওয়া আছে সময় সীমা,

শয়তানেরও মেধা আছে 

দেখাইওনা জ্ঞান গরিমা।

কোন জ্ঞানের ফল পাবে না 

সৎ না হলে মতিগতি।।


সত্যি কারের মানুষ হতে 

হতেই হবে তোমায় ত্যাগী,

লোভ লালসা আশ্রয় দিলে

হবে হায়না রোগের রোগী।


কাজে কর্মে কথা বার্তায়

টেনে রেখো সীমারেখা, 

এই জীবনের প্রতিটা ক্ষণ

তোমার থাকবে কিন্তু লেখা।

কৃতজ্ঞ হও স্রষ্টার প্রতি 

ঠিক রাখো তার নিয়ম নীতি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো