খোলা জানালাতে
খোলা জানালাতে
খাদিজা বেগম
(খোলা) জানালাতে চেয়ে থাকি
ওগো তুমি আসবে বলে,
(তোমার) অপেক্ষাতে বুক ভেসে যায়
দুই নয়নের নোনা জলে।।
আর কত কাল কাঁদবো আমি
কাঁদাবে গো এমনি করে,
কেন কাছে এসেছিলে
যদি দূরেই থাকো সরে?
কেন আমায় বেঁধেছিলে
তোমার ভালোবাসার ছলে।।
আজ বুঝেছি প্রেম করনি
করেছ প্রেম এর অভিনয়,
অভিনয়ে মুগ্ধ হয়ে
দিয়ে দিলাম আমার হৃদয়।।
এখন তোমায় আর দেখি না
আমার খোলা জানালাতে,
গ্রিলের ফাঁকে হাত রাখে মন
এখনো তো তোমার হাতে।
তোমার এই রূপ স্মরণ করে
দিবানিশি এই মন জ্বলে।।
Comments
Post a Comment