দাও ঈমানের আলো

 দাও ঈমানের আলো

খাদিজা বেগম 


চোখ থাকিতে অন্ধ আমি

ভুল পথে যাই চলে,

সেই ভুলেরি দিচ্ছি মাশুল 

আমার চোখের জলে।


চোখের আলো আলো তো নয় 

দাও ঈমানের আলো,

সেই আলোতে জয় করিব 

সবার সকল ভালো।

এমন ঈমান দান করো সাই 

লোভে নাহি টলে।।


তোমার আদেশ তোমার নিষেধ 

যেন মেনে চলি,

সুখে দুঃখে সব সময়ে 

যেন সত্য বলি।।


তোমার চরণ ছাড়া যেন

হয় না এই শির নিচু,

তুমি ছাড়া ছুটি না যে

অন্য কিছুর পিছু ।

আমায় তুমি রক্ষা কর

তোমার ক্ষমার বলে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো