বিদায়

 বিদায়

খাদিজা বেগম 


সুখের সময় জলদি জলদি 

যায় কেন যায় ফুরিয়ে যায়?

হাজার দিনেও হয়না ঘন্টা 

আসে যখন দুঃখের সময়।।


সম্পর্কটা থাকলে ভালো

কথা বলার নাই কোনো শেষ,

সম্পর্কটা মন্দ হলে

কথা বলতে হাজারো ক্লেশ।

যার সৃষ্টি এই আমি তুমি 

সবি চলে তারি কথায়।।


জোয়ার ভাটার মতন জীবন

বারে বার হয় পরিবর্তন,

এক জীবনে সবি আসবে 

হাসি, কান্না, সুখ চিরন্তন।।


গরিব শুধু কাঁদে না রে

রাজা রানী তাঁরাও কাঁদে,

মাঝে মাঝে তারাও পরে

এই জীবনের কঠিন ফাঁদে।

সব সময়ে তা হবেনা

মানুষের মন ঠিক যেমন চায়।।


চাওয়ার পাওয়ার অমিল হিসাব

না মিলিয়ে যেতে হবে,

না চাইলেও যেতে হবে

থাকবে না কেউ এই ভবে।

না নিলেও তুমি বিদায়

জীবন তোমায় দেবে বিদায়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো