সোনার টুকরা

 সোনার টুকরা 

খাদিজা বেগম 


সন্তান হলো সোনার টুকরা 

তোমরা যন্ত নিও তাহার,

তবে একটা সময় পরে 

তারে গড়তে হয় অলংকার।


টুকরা সোনা নয়তো কভু 

ব্যবহারের উপযোগী,

তারে পুড়ে পুড়ে গড়ো

 নইলে হবে ভুক্তভোগী।

শেখাও তারে দারিদ্রতা 

তীব্র ক্ষুধার ঐ হাহাকার।।


সন্তান হল সোনার মাটি 

কাদা থাকতে আকৃতি দাও,

সকল প্রকার লোভের সাথে 

তারে যুদ্ধ করতে শেখাও।


চলতে গিয়ে পড়ে যাবে 

তবু চলতেই হবে আবার, 

বলতে গিয়ে থেমে যাবে 

তবু বলতেই হবে বারবার।

সে যেন তার কোন যুদ্ধে

মৃত্যুর আগে মানে না হার।।

Comments