স্বার্থের কাছে

 স্বার্থের কাছে

খাদিজা বেগম 


স্বার্থের কাছে ভালবাসা 

অনিরাপদ অসহায়, 

রক্তের বাঁধন সেখানেও আজ

মন ভুলানো অভিনয়।।


ভোগের কাছে হার মেনে যায়

বারে বারে ত্যগী জন,

বিশ্বাস ঘাতক সু্যোগ পেলেই

ছুরি চালায় আজীবন।

লোকের ভালো সয় না চোখে

সেবার নামে তাই নয় ছয়।।


অভিনয়ে পাকা যারা

সফল তারা চিরকাল,

সরল পথের পথিক যারা

ষড়যন্ত্রে বেসামাল।।


মানুষ রুপি শয়তান গুলো

কানায় কানায় সমাজে,

তাই বুঝি ভাই কাজের নামে 

ওরা থাকে অকাজে।

আজ বারেবার হেরে গেলেও

হবেই একদিন সত্যের জয়।।




Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ