তোমার প্রেমে
তোমার প্রেমে
খাদিজা বেগম
তোমায় প্রেমে মন টানে খুব
দেহ ভরা তাই পাগলামি,
তুমি এখন আমার চোখে
আমার চেয়েও আরও দামি।।
স্বপ্ন দেখি তোমায় নিয়ে
দুই নয়নের ঘুম তাড়িয়ে,
আমায় তুমি টানছো কাছে
মায়া মাখা হাত বাড়িয়ে ।
তোমার সে হাত ধরে আমি
প্রেম যমুনার জলে নামি।।
আমার সাথে বললে কথা
কি বা ক্ষতি হবে তাতে?
কি বা এমন ধ্বংস হবে
রাখো যদি হাত এই হাতে??
নষ্টামি নয় দুষ্টামি নয়
সত্যি সত্যি ভালোবাসি,
এই প্রেম আমার নয় অভিনয়
হৃদয় থেকেই কাছে আসি।
তোমায় কত ভালবাসি
শুধু জানে অন্তর্যামী।।
Comments
Post a Comment