কিছু তো বলো
কিছু তো বলো
খাদিজা বেগম
কিছু তো বলো কিছু তো বলো
কেন এমন নীরব হলে,
খুব নীরবে কি কি লিখে যাও
তোমার দুটি চোখের জলে??
তুমি কেঁদো না, না কেঁদো না গো
এমনি করে তুমি কেঁদো না,
সইতে পারি না, না পারি না গো
তোমার এত শতো বেদনা।
আমার চোখে অশ্রু ঝরে
তোমার চুপ থাকার ফলে।।
তোমার মুখে যা বলিবে তাই
হৃদয় দিয়ে আমি শুনবো,
তোমার কথা শোনার জন্য
দিনের পরে দিন গুনবো।।
ওগো তোমার কথার সাথে
আমার প্রাণ পাখিটা বাঁচে,
নাই কিছু আর কোন চাওয়া
এমনি থেক আমার কাছে।
দূরে যেওনা ছেড়ে যেওনা
মরে যাবো গো বিরহে জ্বলে।।
Comments
Post a Comment