তোমায় ডাকি

 তোমায় ডাকি

খাদিজা বেগম 


আমি যখন রাত্রি জেগে

বেকূল হয়ে তোমায় ডাকি,

তুমি তখন ঘুমের দেশে 

ঘুমে বিভোর তোমার আঁখি।।


আসবে বলে বসে আছি 

ঘুম আসে না এই নয়নে,

কথা দিয়ে যায় কি ভুলে 

 কভু করো আপন জনে ?

কেমন করে ঘুমাও বল

তুমি আমায় দিয়ে ফাঁকি??


আমি যখন থাকবো না গো

সেদিন তুমি আমায় ডাকবে,

রাত্রি জেগে থাকবে বসে 

আমার স্মৃতি মনে রাখবে।।


ভালোবাসো নাইরে বন্ধু 

তুমি আমার মত করে,

বাসার মত বাসলে ভালো 

ব্যাথা দিতে না অন্তরে।।

মন তোমাকে আজও ডাকে

আয় ফিরে আয় প্রাণের পাখি।। 🐦🐦

Comments