মানব সেবো

মানব সেবা 

খাদিজা বেগম 


তোমার চেয়ে ছোট মানুষ 

মরে গেছে কত আগে,

এতো বছর বেঁচে থেকেও 

তোমার বাঁচার ইচ্ছা জাগে??


মানুষ হয়ে জন্ম নিয়ে 

যদি বাঁচো পশুর মত,

তোমার নোংরা কাজেকর্মে 

মানব হৃদয় কারো ক্ষত।

একটা মানুষ মানুষ হতে 

বলো কত সময় লাগে??


পাপের পরে পাপ করে যাও 

তবু করো না অনুতাপ !

যদি সত্য জ্ঞান না থাকে

তোমার বেঁচে থেকে কি লাভ?


যে মানুষের সেবার জন্য 

সৃষ্টি হলো এই দুনিয়া,

মহাপাপি হয়ো না কেউ 

সেই মানুষকে কষ্ট দিয়া।

মানব সেবো, মানব সেবো

মানব সেবা সবার আগে।।




Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো