আজ মনে হয়

 আজ মানে হয়

খাদিজা বেগম 


আজ মনে হয় ভালোবাসা 

কানায় কানায় গেছে ভরে,

আরো বেশি বাসলে ভালো 

উপচে উপচে যাবে পরে।।


আমায় তুমি এত বেশি 

ভালোবাসা দিওনা আর,

মাঝে মাঝে ভয় জাগে খুব

তোমার আমার এই প্রেম হারাব।

জানাম জানম থেকো তুমি 

আমার হয়ে এই অন্তরে।।


অতিরিক্ত প্রেম বিষাক্ত

বিষিয়ে দেয় সুন্দর জীবন,

সবকিছুতে সীমারেখা 

টেনে রাখা খুব প্রয়োজন।।  


বেশি বেশি কাছে এলে 

যেতে হবে দূরে সরে,

এখন থেকে আসবে কাছে 

খুবই অল্প অল্প করে।

দুজনারে দুজন মিলে

সারা জীবন রাখবো ধরে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো