গরীব মানুষ সস্তা

 গরিব মানুষ সস্তা

খাদিজা বেগম 


এই দুনিয়ায় সবি দামি 

শুধু গরিব মানুষ সস্তা,

 আর কত কাল চলবে এমন 

গরীব লোকের দুরবস্থা ?


যারা খাটে দিনে রাতে 

তাদের পেটটা থাকে খালি,

সুদখোরেরা ঘুষখোরেরা 

পায় সমাজের হাতে তালি।

গরিব লোকের ঘাম ঝড়িয়ে

ওরা ভরে টাকার বস্তা ।।


চাল জুটিলে ডাল জোটে না 

তেল জুটিলে জোটে না নুন,

দিনে খেলে রাতে উপোস

 অনাহারে জ্বলে আগুন।


রাজনীতিতে নাম লেখালে 

আঙ্গুল ফুলে হয় কলা গাছ,

শ্রমিক, কৃষক, জ্বেলে, তাতীর

টেনেটুনে যায় বারো মাস।

জনগণের নেই তো এখন

কোন নেতার প্রতি আস্থা।।


ঘাম জড়িয়ে কাম করে যে 

দুনিয়াতে নাই তার মূল্য,

দুর্নীতিবাজ মজুমদারী 

ভগবানের সমতুল্য।

গোরিব লোক না থাকলে ভবে

হতো ধনীর কি অবস্থা??

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ