ভিখারিনী

 ভিখারিনী 

খাদিজা বেগম 


আমি একজন ভিখারিনী  

হাত পাতি তাই বারে বারে,

রাজার রাজা হয়েও কেন

ঘুরাও আমায় দ্বারে দ্বারে?


আমির হয়েও কেন তুমি 

ফিরিয়ে নাও তোমারি দান?

ভালবেসে সৃষ্টি করেও 

কর কেন তার অপমান?

আমি পাপী, অবুঝ মূর্খ 

বুঝি বার জ্ঞান দাও আমারে।।


এই অন্তরে বসত কর 

ওগো আমার অন্তর্যামী,

বলার আগেই বুঝে যাও সব 

কি বলিতে চাইছি আমি।

তবু কেন কাঁদাও আমায়

খুব নীরবে চুপিসারে।। 


আমার চোখের আলো তুমি

তুমি আমার যা কিছু সব,

আমি তোমার অপরাধী

মাফ করে দাও হে আমার রব!

দেখিয়ে দাও তোমারি পথ

অন্ধ, অবুঝ এই বান্দারে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো