ভুলেনা মন
ভুলেনা মন
খাদিজা বেগম
ভুল করে ও ভুলেনা মন
একটি দিনও ভুল করিতে,
একটু সুযোগ দেয় না আমায়
ত্রুটি গুলো সব ধরিতে।
আমার দুই চোখ ব্যস্ত থাকে
ভুল ধরিতে অন্য লোকের,
আমারি ভুল দেখে না চোখ
কি হয়েছে আমার চোখের?
চোখ থাকিতে আমি কেনো
আমায় পারি না দেখিতে??
পথ ভুলিয়ে যাচ্ছে নিয়ে
আমার এ মন আমাকে,
আবোল তাবোল বুঝ দিয়ে সে
আমায় ভুলের মাঝেই রাখে।
ভুলের দেয়াল ভেঙে চুরে
কেন পারি না সরিতে??
এত এত ভুলের বোঝা
আমি বইতে পারিনা আর,
অনুতাপে তপ্ত এ মন
পুড়ে পুড়ে হলো আঙ্গার।
সঠিক পথে বাঁচিতে চাই
সঠিক পথেই চাই মরিতে।।
Comments
Post a Comment