দুই কৃষকে

 দুই কৃষকে

খাদিজা বেগম


দুই কৃষকে ঝগড়া করে 

তাদের জায়গা জমি নিয়ে,

এক কৃষকে ঝগড়া মিটায়

জমির মাঝে আইল দিয়ে।


তাই দেখে সব আইল্লা, বদলা 

বড় দুঃখ পেলো মনে,

কাজের ফাঁকি দিতো ওরা

ঝগড়া বাঁধলে ক্ষণে ক্ষণে।

ঝগড়া বিবাদ না থাকিলে

তদারকি করে গিয়ে।।


আইল্লা বাদলা সবাই মিলে 

ষড়যন্ত্র করে রাতে,

কোন আইল রাখবে না আর 

মালিকদের ঐ কৃষি ক্ষেতে।

এবার বাঁধলো মারামারি 

মালিক গেল পুলিশ নিয়ে।।


কাজ জোটে না, ভাত জোটে না 

আইল্লা বদলা কান্দে ক্ষুধায়,

পরের ক্ষতি করবে যারা 

তাদের বিচার করবে খোদায়।

আর করবে না কারো ক্ষতি 

কান্দে মাথায় দুই হাত দিয়ে ।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো