গুষ্টি কিলাই

 গুষ্টি কিলাই

খাদিজা বেগম 


গুষ্টি কিলাই গুষ্টি কিলাই

ভালবাসার গুষ্টি কিলাই,

আমি তারে ভালবেসে

জ্বলে পুড়ে হয়েছি ছাই।।


সে আমাকে ভালো বাসতো 

তাইতো ভালো বেসেছিলাম,

সে আমার সেই ভালোবাসা 

জনে জনে করলো নিলাম।

তাহার কথা বিশ্বাস করে 

এখন আমি আর ভালো নাই।।


ভালোবাসা ছাড়াই আমি 

অনেক ভালো ছিলাম আগে,

এখন ক্ষত ভরা এই মন 

হৃদয় ভরা দাগে দাগে।

কেন তারে বিশ্বাস করে 

দিয়েছিলাম এই মনে ঠাই??


ভালবাসি বলনা কেউ 

শুনতে চাইনা কারো মুখে,

ভালোবাসার আগুন আজো

লাভার মতো জ্বলছে বুকে।

ভালোবাসা বলে কিছু 

পৃথিবীতে নাই কিছু নাই।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ