অধিকারের দাবি

 অধিকারের দাবি

খাদিজা বেগম 


অধিকারের দাবি তুলে

হয়ে গেল ভাগ কত দেশ,

ভেঙে গেল সমাজ, সংসার

থেকলো শুধুই যন্ত্রণা, ক্লেশ।


যে অধিকার ভাঙেই শুধু 

গড়তে জানে না কারো মন,

ঘরের মানুষ বের করে দেয় 

পার করে দেয় খুব প্রিয়জন।

সেই অধিকার নাই প্রয়োজন 

দূর করে দাও শুধু বিদ্বেষ।।


এতটা ভোগ বিলাসিতায় 

ভরো না মন কানায় কানায়,

ক্ষমা করে ধৈর্য ধরে 

জীবন ভরে লও সততায়।

ত্যাগে ত্যাগে ত্যাগি হয়ে

প্রতিহিংসা করে দাও শেষ।।


লোভ,খোপ পুষে রাখলে মনে 

থাকা যায় না একই সাথে,

রাখা যায় না কোন বাঁধন 

বিশ্বাস থাকে না আর তাতে।

বিবেক জাগাও নিজের স্বার্থেই

মনুষ্যত্বে করো প্রবেশ।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো