প্রতিজ্ঞা

 প্রতিজ্ঞা

খাদিজা বেগম 


অন্য কারো সাথে নিজের 

ভাই তুলনা করে লাভ নাই,

পৃথীবিতে এমন কেউ নাই 

যে মানুষের অশান্তি নাই।


দূরে থেকে ছবির মত 

দূরের লোকটা লাগে ভালো,

তার ভিতরে ঢুকে দেখ 

মন তার ব্যথায় ব্যথায় কালো।

তার না পাবার দাবানলে 

পুড়ে পুড়ে কলিজা ছাই।।


হেঁটে চলার জন্য আছে 

তোমার কাছে দুটি চরণ,

খেটে খাবার জন্য আছে 

দুই হাত তাহা রাখ স্মরণ।

তোমার যাহা আছে তাহা

ভেবে দেখো অনেকের নাই।।


কতজনার পরিচয় নাই 

ঘর, বাড়ি নাই, নাই প্রিয়জন,

জীবন সাথী বলে আছে

অশ্রু সিক্ত দুটি নয়ন।

তিন বেলা ভাত খাবার পরেও 

তবু কেন করো খাই খাই??


সুখে থাকো ভালো থাকো 

করো ভালো থাকার চেষ্টা,

তুমি ভালো থাকতে পারলেই 

ভালো হবেই তোমার শেষটা।

ভালো থাকবো ভালো রাখবো 

এই প্রতিজ্ঞা করি সবাই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো