ময়না

 ময়না

খাদিজা বেগম


ময়না আমার স্বপ্নের ময়না 

ময়না ময়না ও ময়না রে,

আয় কাছে আয় মনের কাছে 

 দূরে থাকা আর সয়না রে।।


স্বপ্নে মত ময়না আমার

তোরে দেখে জুড়ায় আখি,

আয় রে ময়না এই বুকে আয়

 দুই বাহুতে ধরে রাখি,

কেমন করে বোঝাই তোরে 

আমার মন চায় বারে বারে।।


তুই যে আমার প্রাণ পাখিটা 

দুই পাঁজরে ধরে রাখবো,

রাত্রি জেগে খুব গোপনে 

প্রেমের আবির তোরে মাখবো।

আর মারিস না আমারে তুই 

তোর বিরহের অত্যাচারে।।


তোর মিলনে বাঁচিয়ে নে

নে রে আমায় টেনে টেনে,

আমারে তুই আশ্রয় দে রে

তোর অন্তরে আপনার জেনে।

খুব যতনে রাখবো তোরে 

আমি আমার মন মাঝারে।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো