তোমার নাম্বার

 তোমার নাম্বার

খাদিজা বেগম


যদি তোমার নাম্বার টা দাও 

আমি তোমায় ফোন দেব রোজ,

তুমি চাইলেই এই মন দেব 

নেব তোমার হৃদয়ের খোঁজ।।


তুমি যদি আমায় দেখে 

ঠোঁটের কোণে মিষ্টি হাসো,

নতুন নতুন অজুহাতে 

বার বার আমার কাছে আসো।

এই মনেতে থাকার জন্য 

তোমায় আমি করব প্রপোজ।।


ভালোবাসা আর প্রেম দেবো 

দেব রঙিন রঙিন স্বপ্ন,

আনন্দ আর খুশি দেব

দেবো না তো দুঃখ কোন।

বুকের ভিতর রাখবো তোমায় 

তুমি হবে এই মনের দোজ।।


তুমি আমি মিলেমিশে 

থাকি যদি ভালবেসে,

কাটাবে জীবন স্বপনের মতন

থাকবো দুজন স্বপ্নের দেশে।

দুঃখ, কষ্ট, যন্ত্রণার দ্বার 

হয়ে যাবে তখনি ক্লোজ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো