যার কাছে নাই
যার কাছে নাই
খাদিজা বেগম
যার কাছে নাই অন্যজনার
সহজ সরল বিশ্বাসের দাম,
মানুষ রূপে অমানুষ সে
বহন করে মানুষের নাম।
যার কাছে নাই মনুষত্ব
অন্যের প্রতি ভালোবাসা,
তার হৃদয়ে বসত করে
হিংসা, নিন্দা, লোভ-লালসা।
সদা খোঁজে ক্ষনিকের লাভ
সে খুজে না হালাল হারাম।।
যার কাছে নাই নিরাপত্তা
লোকের চোখে ভয়ংকর ত্রাস,
মানব রূপে দানব সে জন
অন্যের সম্পদ করে খায় গ্ৰাস।
অন্যের চোখে কান্না দিয়ে
লুটে নিয়ে যায় লোকের আরাম।।
যার কাছে নাই মান মর্যাদা
অন্যের প্রতি সহানুভূতি,
সাধু রূপে শয়তান সে জন
রাখে মিথ্যা প্রতিশ্রুতি।
নিপীড়িত মানুষেরা
ভয় করে দেয় তারে সালাম।।
যার কাছে নাই নৈতিকতা
তার কাছে সব চাটুকার দল,
দলে দলে চাঁদা তুলে
সভ্য সমাজ করে বিকল।
সব অসভ্য জোট বেঁধেছে
মূল্যহীন আজ শ্রমিকের ঘাম।।
যার কাছে নাই বিবেক-বুদ্ধি
সেই নেশা চোর পাপ ভিখারি,
ষড়যন্ত্রের পায়ে হাঁটে
মানব রূপে, লোক শিকারি।
চোর ডাকাতের ব্যবহার তার
তার হাতে সে করে কুকাম।।
Comments
Post a Comment