হারিয়ে যাওয়া স্বপ্ন
হারিয়ে যাওয়া স্বপ্ন
খাদিজা বেগম
রাত্রে আমার ঘুম আসে না
যতই থাকি নয়ন বুঁজে,
নয়নও দুইটা চেয়ে চেয়ে
হারিয়ে যাওয়ার স্বপ্ন খুঁজে।
অপেক্ষাতে রাত্রি জাগি
খুলবে কখন সৌভাগ্যের দ্ধার,
রাত পোহাবে সূর্য উঠবে
হারিয়ে যাবে সব অন্ধকার।
ভাগ্য আমার দ্বার খোলে না
দুঃখের মাঝে আমায় গুঁজে।।
সুখ ভেবে ডুব দিয়ে দেখি
দুঃখের নদের কিনারা নাই,
সোনা ভেবে হাত বাড়িয়ে
দেখিয়া সোনার জায়গায় সব ছাই।
আমার সাথে হচ্ছেটা কি
কেহো বলে দাও না মুঝে ??
মনের মাঝে আগুন জ্বলে
দিবানিশি পুড়ে হৃদয়,
চাওয়া-পাওয়ার মিল হলো না
দূর হলো না দুঃখের সময়।
বাস্তবে নাই সুখের দেখা
স্বপ্নে আসে সেজে গুজে।।
Comments
Post a Comment