সবাঈ আমার অচেনা
সবাই আমার অচেনা
খাদিজা বেগম
যুগ যুগ ধরে চিনি যাদের
সবাই আমার অচেনা,
এই পৃথিবীর মানুষগুলো
নিজেও নিজের অজানা।
মুখের কথায় হাতের কাজে
তাদের মাঝে ভিন্নতা,
পরের সুখে মন জ্বলে যায়
লাগে বুকে খুব ব্যথা।
আপন বলে জানছি যাদের
তারাও আমার আপন না।।
তাদের স্বপ্নে গিলে খেলা
আমার সুখের স্বপ্নটা,
তাদের আমি মাফ করেছি
মাফ করেনি হৃদয়টা।
তাদের চোখে আমার স্বপ্ন
যেন কোন স্বপ্ন না।।
এমন আঘাত দিলে কেন
ক্ষত হইলো গভীরে,
সবাই মিলে থাকবো সুখে
আজও তাহা ভাবীরে।
একা একা সুখে থাকার
স্বপ্ন কেহো দেখনা।।
সুখে দুঃখে মেলে থাকবো
আমরা সকল মানুষে,
সুখের সময় তাড়িয়ে দাও
উপকারী জন কোন দোষে।
স্বার্থ চেনো অর্থ চেনো
কেন সত্য চেনো না।।
Comments
Post a Comment