দিনরাত কাজ করে

  দিনরাত কাজ করে

খাদিজা বেগম


মানুষ দিনরাত কাজ করেও 

এক মুঠ ভাতের জন্য কান্দে,

ক্ষুদ্র ভুলের জন্য তবু 

আইনে শ্রমিক ধরেই বান্দে।।


মানুষের থেকে নাম কাটাইয়া 

নাম লেখাইছে পশুর দলে,

তাই তোরা পশুর মতো 

কর্ম করে, কথা বলে।

সহজ সরল মানুষগুলো 

বন্দী থাকে ওদের ফান্দে।।


এত কিছু দেখে শুনে 

আমি কাকে বলব পাগল,

সুস্থ জনার ভিতরে আজ 

পাগল থেকেও বেশি গন্ডগোল।

ভালো কাজের রয় না ওরা 

মিশে থাকে হাজারো মন্দে।।


বড় বড় অপরাধী 

কেউ থাকেনা জেলে বন্দি, 

দেশের ক্ষতি দশের ক্ষতি 

করায় যেন ওদের ফন্দি।

ছোটখাটো চোর ডাকাতদের 

নিয়েই সবাই থাকে দ্বন্দ্বে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো