সুপার স্টার
সুপার স্টার
খাদিজা বেগম
স্টার স্টার সুপার স্টার
তোমরা থাকো দূর আকাশে,
আমরা হলাম মাটির মানুষ
থাকি কাদা মাটির কাছে।
ভুল করেও ভুলনা যে
তোমার চেয়েও বড় স্টার,
ঘর বেধেছে স্থায়ী ভাবে
এই না মাটির নিচে তাহার।
তোমরা চলো নিজের কারে
আমরা চলি লোকাল বাসে।।
এক সপ্তাহের মধ্যে একদিন
রেখো তোমরা মোদের জন্য,
একটুখানি আলো দিও
আমরা যারা আলো শূন্য।
আমরাও একদিন আলো দেবো
যেন আধার নাহি আসে।।
সব শুরুরই শেষ আছে তাই
তোমরাও একদিন পড়বে নিচে,
শেষ হবে না কর্মফল টা
আর সবই তো তোমার মিছে।
থাকতে সময় সময় দিও
যারা তোমার কাছে আসে।।
আর সময় নেই বলে বলে
দেখাইওনা ঐ অজুহাত,
তোমার দেখা পাবার আশায়
কাটে কত জনার দিন রাত?
মানুষ যদি না হও তুমি
ঐ ইস্টারের কি দাম আছে ??
Comments
Post a Comment