প্রেমের কাঙ্গালিনী

 প্রেমের কাঙ্গালিনী

খাদিজা বেগম 


আমি হইলাম চিরদিনি 

তোমার প্রেমের কাঙ্গালিনী,

তোমার জন্য কেঁদে কেঁদে 

দুই নয়নে নাই আর পানি।


একটু প্রেম দাও, দাও না আমায়

মরে যাবো প্রেম পিপাসায়,

কেমন করে বুঝাই তোমায় 

বিরহী মন তোমাকে চায়।

প্রেমের জন্য বুকটা শূন্য

প্রেম দাও, দাও একটুখানি।।


চক্ষু দুইটা মরুভূমি 

এখন হৃদয় দিয়ে কাঁদি,

তোমার দেখা পাবার আশায় 

আমি হইলাম অপরাধী।

অনুভবে থাকো তুমি 

না দেখেও তোমায় চিনি।।


 অন্তর জ্বালা নিভিয়ে দাও 

ওগো আমার অন্তর্যামী,

এই অন্তরে কি চায় আমার

তাহার সবই জানো তুমি।

তপ্ত হৃদয় শীতল করো

দূর করে দাও মনের গ্লানি।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন