টোল পড়া গাল

 টোল পড়া গাল

খাদিজা বেগম


টোল পড়া গাল ভালো লাগে

যখন মিষ্টি হাসি ঝরে,

এ গালে টোল ও গালে টোল

তাই দেখে মন প্রেমে পড়ে।


যত দেখি চোখ ফেরেনা 

সুন্দর মুখের সুন্দর ওই টোল,

যখন তখন তারে দেখতে 

মন হয়ে যায় পাগল পাগল।

সামনে এলে পিছনে যাই

দেখা হয় না তার টোল ধরে।।


জেগে জেগে স্বপ্ন দেখি 

তারে নিয়ে কত শত,

আপন করে রাখবো তারে 

আমি আমার মনের মত।

মান অভিমান ভাঙাবো তার 

খুব যতনে আদর করে।।


তার টোলের ঐ প্রেম কুঁপে

ডুবেছে মন চুপে চুপে,

কতজনার কত হৃদয় 

না জানি সে নিলো লুফে।

মিষ্টি মিষ্টি হাসির ছলে 

দাগ দিওনা এই অন্তরে।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো