আকাশ কাঁদলে
আকাশ কাঁদলে
খাদিজা বেগম
আকাশ কাঁদলে বৃষ্টি পড়ে
পাহাড় কাঁদলে ঝরনা ঝরে,
তুমি কাঁদলে খুব কষ্ট হয়
আগুন জ্বলে এই অন্তরে।
ফুল ফুটিলে ভ্রমর হাসে
মেঘের ডাকে ভ্যাঙ্গে নাচে,
তুমি ডাকলে মনে প্রাণে
মনটা তোমায় ভালবেসে।
তোমায় কাছে পেতে এই মন
কেমন কেমন যেন করে।।
জোয়ার এলে ভরে নদী
ঢেউ ছুটে যায় নিরবধি,
বাঁধভাঙ্গা জল হয়ে আসবো
তুমি আমায় ডাকো যদি।
এতো ভালো বাসবো তোমায়
যেন উপচে উপচে পড়ে।।
পাখি ডাকলে ভোর হয়ে যায়
ছড়িয়ে যায় সূর্যের আলো,
তুমি ডাকলে দুঃখ হারায়
আমার লাগে অনেক ভালো।
ডেকে ডেক পাগল করো
রাখো তোমার পাগল ধরে।।
Comments
Post a Comment