মনের সুর

 মনের সুর

খাদিজা বেগম 


আমি যদি ছাড়া পেতাম 

চলে যেতাম অচিন পুর,

আমি যদি উড়তে পারতাম 

উড়ে যেতাম বহু দূর।


বন্দী হয়ে বাঁচতাম না আর

পোড়াইতাম না আমার বুক,

থাকতাম নারে থাকতাম না আর 

যেখানে নাই একটু সুখ।

বন্দী আমি ভাগ্যের খাঁচায়

চোখে ঝরে কষ্টের সুর।।


পরাজিত জীবন আমার 

জয়ের স্বপ্ন আঁখিতে,

দুর্বল দেহে শক্তির মালিশ

তবু থাকি মাখিতে।

আমি একদিন গড়ে তুলবো

ভালবাসার বিজয়পুর।।


চোখের জলটা কালি কারে 

লিখব আমি ইতিহাস,

ভাগ্যটারে ভেঙ্গে চুরে 

গড়বো আমার সেবার দাস।

কৃষ্ণচূড়ার রঙে রঙে

রাঙিয়ে তুলবো মনের সুর।।









Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো