আহত মন
আহত মন
খাদিজা বেগম
আহত মন সারাটা ক্ষণ
হচ্ছে শুধু রক্তক্ষরণ,
বেঁচে থাকা হয়েছে দায়
যাই যাই করে আমার জীবন।
ক্ষতের ওপর আরো ক্ষত
না সারিতে পিছনের ঘা,
জীবন আমার জীবন তো নয়
হয়ে গেছে যেন যাতা।
পাজোর ভাঙা ব্যাথা নিয়ে
কান্দে আমার আহত মন।
স্বপ্নগুলো এলোমেলো
কিছুই পারি না গুছাতে,
রাত নিশিতে ঘুম আসে না
চোখ পারিনা আর শুকাতে।
আরো কত আরো কত
একে একে ভাঙবে স্বপন।।
যেখানেই হাত বাড়িয়েছি
কষ্ট ছাড়া পাইনি কিছু,
যে পথেই দুই চরণ বাড়াই
কষ্ট ছাড়ে না মোর পিছু।
সুখটা আমার তীব্র শত্রু
দেখি কষ্টই আমার আপন।
সুখ আমার হবেনা আর
যতই করি তার আয়োজন,
কষ্ট হলেও, কষ্ট আমার
আমি কষ্টের খুব প্রিয়জন।
কষ্ট ছাড়া সুখ মিলে না
সে কথাটা ভুলনা মন।।।
Comments
Post a Comment