মানুষ যদি চেনা যাই তো
মানুষ যদি চেনা যাই তো
খাদিজা বেগম
মানুষ যদি চেনা যাই তো
মানুষের রূপ দেখে,
মানুষগুলো পালায়িত
অমানুষের থেকে।
শুনে যদি বুঝা যেত
সত্য, মিথ্যার কথা,
মুখের কথায় ভাঙতো না মন
কেউ পেতনা ব্যথা।
সত্য কথা আকড়ে থাকতো
মিথ্যা কথা রেখে।।
মানুষে আর অমানুষের
চলছে একটা লড়াই,
ক্ষণিক সুখ পাবার জন্য
করছে মিথ্যা বড়াই।
সত্য থেকে বিমুখ ওরা
থাকে মিথ্যা মেখে।।
সত্য দেখেও দেখেনা যে
না দেখার ভান করে,
তাহার চক্ষু সাক্ষী দেবে
তাহার সাজার তরে।
মানুষ হইলে শিক্ষা পেত
চার পাশের লাশ দেখে।।
চেনা জানা কত জনার
লাশ দেখেছে চোখে,
মিথ্যা নেশায় মাতাল কেন
তাও জানে না লোকে?
ছাড় পাবে না তুমি তোমার
আপন কর্ম থেকে।।
Comments
Post a Comment