বরফ পাহাড়

 বরফ পাহাড়

খাদিজা বেগম 


জীবন আমার বরফ পাহাড় 

চার দেয়ালের অন্ধকারে,

গলে ও না চলে ও না

বন্দি করে আমায় মারে।


গললে বরফ আমি হইতাম

ছুটে গিয়ে সাগরের ঢেউ,

চললে জীবন চলে যেতাম 

আমার নাগাল পেতনা কেউ।

মুক্তি পাওয়ার এই আর্তনাদ

বারে বারে তোমার দ্বারে।।


একটি দিনও চলে নি তো 

আমার জীবন আমার মতো,

না সারিতে পুরানো ঘা 

নতুন নতুন করছো ক্ষত।

জীবন আমার ভাল্লাগে না 

পায়ে পইরা কই তোমারে।।


রাখার মতো রাখো আমায় 

সয়না এত অবহেলা,

নইলে আমায় তুলিয়া লও

আর কান্দাইওনা সারা বেলা।

আমি একজন মহা পাপী 

ক্ষমা কইরা দাও আমারে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো