হালচাল

 ২৪/০৮/২০১৯ (ক: নং -২)

হালচাল

খাদিজা বেগম


ইঁদুর ভয়ে বিড়াল পালায়, 

চোরের ভয়ে পালায় পুলিশ

এমন হালচাল দেখে ভাবি !

কোথায় গিয়ে করব নালিশ।


নালিশ শুনে পালায় মোক্তার

হরিণ দেখে পালায় বাঘ,

উল্টাপাল্টা হালচাল দেখে

প্রতিবাদী কণ্ঠ নির্বাক ।


দেশটা যেন মগের মুল্লুক 

লুটেপুটে সকলে খায়,

দেশপ্রেমিকের ঘুম নেই চোখে,

 মুখে তালা মনে হায় হায়।


যৌতুক নিয়ে করে বিয়ে

দেনমোহর না দিয়ে বরে,

কনের কাছে হয়ে ঋণী 

ঋণের বোঝা নিয়ে মরে।


সুধখোর ঘুষখোর শিক্ষিত চোর

 তোর ঘর পরকিয়ায় ব্যস্ত,

কারা খাবে পাপের টাকা? 

ছেলে - মেয়ে নেশাগ্রস্ত।


মানব রুপি শয়তানেরা 

প্রেমের নামে চালায় কুকর্ম,

তাইতো বাড়ছে পথশিশু 

 কেউ মানে না কোন ধর্ম।


অর্থ দিয়ে কিনছে লোকে 

হাজার 🏅 পদক, সম্মাননা,

সেথায় জ্ঞানী ডেকে নিয়ে 

হাসি ঠাট্টা ‌আর কর না।


পন্ডিত শেখায় ধর্ষণ করতে 

দুদকে শেখায় দূর্নীতি,

অবিচারের সকল কর্ম 

শেখায় বোকা বিচারপতি।


চিলের পিছু ছুটছে কেন ? 

না খুঁজিয়া নিজে নিজ কান,

সত্যি মিথ্যা যাচাই কর 

জাগাও বিবেক থাক সাবধান ‌।


কুশিক্ষা সব বর্জন করে

অর্জন করি হাদীস কুরআন,

রক্ষা করি মানবতা 

আর মানবের শ্রেষ্ঠ সম্মান।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো