কিছু ক্ষত
কিছু ক্ষত
খাদিজা বেগম
কিছু ক্ষত আগের মত
হবে না আর ভালো,
ভাগ্যটাকে মেনে নিয়ে
তাই এগিয়ে চলো।
মেঘের বাঁধা ভেঙ্গেচুরে
সূর্য যেমন ওঠে,
ঝড় জলোচ্ছ্বাস সহ্য করে
পিছু নাহি হঠে।
তেমনি করে ওঠো তুমি
ছড়িয়ে দাও আলো
বাঁধা ভেঙে জলের স্রোত
যেমন করে ছুটে।
রাতের আঁধার ভেত করে চাঁদ
জোছনা নিয়ে ওঠে।
তেমনি করে ছুটবে তুমি
মনের দুয়ার খোলো।।
হাজার দুয়ার বন্ধ হলেও
ক্ষতি নেই তাতে,
তোমার বিবেক, বুদ্ধি, ভাগ্য
সবি তোমার সাথে।
হতাশা সব দূর করে দাও
আশার আলো জ্বালো।।
Comments
Post a Comment