চুল সরানোর অজুহাতে

 চুল সরানোর

খাদিজা বেগম 


চুল সরানোর অজুহাতে

যখন আঙ্গুল লাগাও গালে,

জ্বলে পুড়ে ছাই হয়ে যাই

আমি তোমার প্রেমের ঝালে।


একের পরে এক এক করে 

নানান রকম অজুহাতে,

তুমি যখন সময় কাটাও

ঘুরে ঘুরে আমার সাথে।

তখন এ মন চায় তোমারে 

আমার জন্য চিরকালে।।


ওই চোখেতে বড় মায়া

দেখলে একবার চোখ সরেনা,

ঐ হাতের ঐ যাদুর ছোঁয়া

একবার ছুঁলে মন নড়ে না।

তোমার পায়ে পা মিলিয়ে

চলতে চায় মন তালে তালে।।


তোমায় নিয়ে স্বপ্নে বিভোর

 আমার সরল দুটি নয়ন,

মন বলে যায় মনে মনে 

তোমায় আমার খুব প্রয়োজন।

না বুঝিয়া ফেঁসে গেছি,

আমি তোমার প্রেমের জ্বালে।।









Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো