চাইনা চাইনা
চাইনা চাইনা
খাদিজা বেগম
চাইনা চাইনা এই জীবনে
চাইনা বার বার আর ভুল করতে,
ভুলে গিয়ে ভুল করে যাই
পারিনা ভুল থেকে সরতে।
ভুল দিয়ে হয় সকাল সুরু
সারাদিন যায় ভুল আর ভুলে,
সঠিক কিছু পায়না খুঁজে
ভুলে রাখি ভুল দ্বার খুলে।
দুই আখিতে মরুভূমি
ভুলের মাশুল ঝরতে ঝরতে।।
ভোলা এই মন সব ভুলে যায়
ভুলেনা সে ভুল করিতে,
সঠিক গাড়ি রেখে আমি
উঠে বসি ভুল গাড়িতে।
মিথ্যে পথের পথিক আমি
পারিনি সৎ পথটি ধরতে।।
এই পৃথিবী দেখিয়ে দেয়
অলস অবোধ ভুল ঠিকানা,
ফিরতে হবে সব ভুল থেকে
জানতে হবে যা অজানা।
ন্যায় ভাবনা ভাবতে হবে
হবে সত্য অর্জন করতে।।
Comments
Post a Comment