প্রকাশক

 সকল প্রকার প্রকাশকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, 


আপনাদের ভিতরে যারা বর্ণমালা নিয়ে শুধু মাত্র ব্যবসা করে, তারা ভুলে গেছেন একুশে ফেব্রুয়ারীর কথা, তারা ভুলে গেছেন ভাষা শহীদদের কথা, তারা ভুলে গেছেন এক একটা বর্ণমালা এক একটা ভাষা শহীদের প্রাণ, সালাম, জব্বার, বরকত, রফিক সহ, নাম না জানা শহীদদের তাজা তাজা লাল রক্ত এই বাংলা বর্ণমালা। সাহিত্যের সেবা নামে এই দেশ ও মানুষের ক্ষতি না করে, আপনার প্রকাশনী ছেড়ে অন্য কিছু নিয়ে ব্যবসা করুন, আপনাদের কারণে অনেক লেখক লেখা থেকে বিমুখ হতে বসেছে, কারণ আপনারা লেখার ভালো মন্দ বিচার না করে, লেখা প্রকাশ করেন টাকার বিনিময়, আর সেই লেখা মানুষ পছন্দ করে না, আপনারা তো টাকা ঠিকই পেয়ে যান, আর যে টাকাটা দিয়ে বই প্রকাশ করে, তার টাকা কোথা থেকে আসে, কোথা থেকে আপনাকে টাকা দেওয়া হয়েছে, তা তো আপনি জানেন না, সে কত জায়গা থেকে ধার করেছে, উদ্ধার করেছে, ঋণ করেছে, 

 আপনি তো পাক্কা খেলোয়াড়, লাভে লাভে আপনি হন লাভবান, আর নতুন লেখক লচে লচে মানসিকভাবে ভেঙে পড়েন, অনেক সময় অনেকে তো লেখালেখি ছেড়েই দেয়, তাই বিনয় করে বলছি, আগে শর্ত জুড়ে না দিয়ে, লেখাটা নিন, পড়ুন, যাচাই করুন, ভালো হলে প্রকাশ করুন, আর ভালো না হলে তাকে ফেরত দিন, যে আপনি আরো ভালো করে লেখেন, আর বলে দিন আপনার এই এই জায়গায় ভুল ত্রুটি আছে,এগুলো শুধরে পরে নিয়ে আসবেন। 

কিংবা বলবেন আরো কয়েক বছর ধরে লিখুন, লিখতে লিখতে হাত পাকা হবে, এখন আপনার কাঁচা হাতের লেখা তেমন ভালো না, লেখা ছেড়ে দিবেন না, লেগে থাকুন, একদিন ভালো লিখতে পারবেন।


অনেক প্রকাশনার পক্ষ থেকেই দেখবেন, ফেসবুকের পাতায় পান্ডুলিপি জমা দিন,

পুরস্কার জিতে নিন।

আমরা বোকা লেখকরা ভাবি এই তো সুযোগ আর ভালো ভালো লেখাগুলো জমা দিয়ে দেই, কিন্তু এরপরে আর জানতে পারি না কে পুরস্কার পেয়েছে আর কে পায়নি, তারপর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, মেসেঞ্জারে ও সাড়া মেলে না, প্রকাশ করা হয় না তাদের পক্ষ থেকে,

কে পুরস্কার পেয়েছে?

 আর কি পুরস্কার পেয়েছে?

এভাবে মানুষকে আপনারা ধোঁকা দিতে পারেন না।


আপনারা ব্যবসা করুন, ব্যবসা করতে করতে এক, একজনে কোটিপতি হয়ে যান, তা নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু মানুষের আবেগ নিয়ে খেলবেন না,

বিশেষ করে কবি সাহিত্যিকদের আবেগ, এরা একটু  আবেগপ্রবণ বেশি হয়ে থাকে, স্বাভাবিক মানুষের চেয়ে আবেগি মনা , তাই তারা একটি বই প্রকাশ করার কি না করে। একটি লেখকের মনে কত স্বপ্ন, কত বছর ধরে স্বপ্ন লালন করে, একটি বই প্রকাশ করার জন্য কত রাত জেগে জেগে লেখে, কত ক্ষুধা পেটে নিয়ে লেখে, কত কাজ ফেলে রেখে কাগজ কলম নিয়ে থাকে, কতজনার সাথে সম্পর্ক শীতল হয়ে যায় এই লেখার কারণে, তবুও কাগজ-কলম এর সাথে সম্পর্ক অটল থেকেই লেখে যায়, আর আপনারা তাদের আবেগ নিয়ে ব্যবসা করবেন না, এই টুকুই অনুরোধ মানুষকে ভালো পরামর্শ দিন, নিজেদের মন-মানসিকতা ভালো করুন, তাতে দেশ ও জাতির ভালো হবে, সর্বশেষ আপনার নিজেরই ভালো হবে।

কারণ কর্মফল আপনারটা আপনারই থাকবে।

ভালো কর্ম করুন, তবেই আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আপনি খুব ভালো থাকতে পারবেন।


কলমে: খাদিজা বেগম

১৯/১১/২০২২

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো