আজকে তুমি
আজকে তুমি
খাদিজা বেগম
আজকে তুমি আযান শুনেও
নামাজ পড়তে চাও না রে ভাই,
আগামীকাল তোমায় নিয়েই
নামাজ হবে আযান ছাড়াই।
আজকে তুমি মিথ্যা ভাবছো
বাঁচার জন্য করছ চুরি,
কালকে তুমি মরেই যাবে
প্রাণ পাখিটা যাবে উড়ি।
শেষ দেখাটা দেখার জন্য
দলে দলে আসবে সবাই।।
সত্য কথা বল রে মন
সঠিক পথে চলো তুমি,
জবাবদিহি করতে হবে
মানব জীবন নয় দুষ্টমি।
লোভের সাথে পাপের সাথে
তোমায় করতে হবে লড়াই।।
তোমার শত্রু তোমার ভিতর
তারে দমন কর আগে,
ধৈর্যের মাঝে সফলতা
ধ্বংস হবে তুমি রাগে।
অলসতা আর অহংকারে
সোনার জীবন করো না ছাই।।
Comments
Post a Comment