ভেবে চিনতে

 ভেবেচিন্তে

খাদিজা বেগম 


ভেবে চিনতে কাজ করিও 

নইলে হবে পস্তাতে,

অমূল্য এই মানব জীবন 

কেউ বেচোনা সস্তাতে।


একটি নিশ্বাস অনেক দামি

পারেনা কেউ কিনেতে,

যে দিয়েছে খোঁজো তাকে 

হবে তারে চিনিতে।

সেজদায় পড়ে খুজো তারে

আসিবে সে শেষ রাতে।।


যে দিয়েছে চোখের আলো 

দেখিতে তার মহিমা,

তা না দেখে দেখাও কেন

নিজে নিজের গরিমা?

জবাবদিহি নিবে যখন 

বলবে কি তার সাক্ষাতে।।


পাপ করেছো তবু কেন 

ক্ষমা চাইতে অপারক?

তুমি থাকবে অপরাধী 

তিনি তোমার বিচারক।

ক্ষমা চেয়ে কাঁদরে মন 

কাঁদো তারি সেজদাতে।।





Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ