অগ্নি কথায়

 অগ্নি কথায়

খাদিজা বেগম


অগ্নি কথায় দগ্ধ করছো 

কতজনের কত হৃদয়,

সেই কথা কি ভেবেছো মন

নির্ঘুম রাতের কোন সময়।


কত জনকে দিয়েছো তুমি 

পশুর মত হিংস্র হুংকার?

কতজনার অভিশাপে 

অভিশপ্ত জীবন তোমার ?

সঠিক পথে ফিরে এসো

সৃষ্টিকর্তা ডাকছে তোমায়।


চলছে কি মন এই অন্তরে

সবি জানে অন্তরযামী,

বলছো কি আর করছো কি কাজ?

দায়িত্বটা নয় পাগলামি।

শেষ বিচারে সাক্ষী হবে

তোমার সাথের হাতে পায়।।


যে সময়টা আজ চলে যায়

কালকে তাহা পাবেনা আর,

বুঝে শুনে কারো তুমি

সব সময়ের সৎ ব্যবহার।

সত্যিকারের মানুষ হলে 

কার্মে মিলে তার পরিচয়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো