দিনে রাতে - গান

 দিনে রাতে

খাদিজা বেগম 


দিনে রাতে এত ব্যস্ত 

ফুরায় না তোর ব্যস্ততা,

হাজার জ্বালা যন্ত্রনাতে 

পাও না একটু সুস্থতা।


২৪ ঘন্টা তোর অপেক্ষায়

মসজিদের ঐ খাটিয়া,

তৈরি কুঠার তোরে দেবে 

কবরের বাঁশ কাটিয়া।

সবার কর্মে ব্যস্ত থেকে 

মিস করলি তোর নিজ কথা।।


বড়ই গাছটা বড় হইছে

সাবান আইছে দোকানে,

 চলে যাবার সময় হইছে 

থাকবি না আর এখানে।

এখনো তো এক হইলো না 

মন আর মুখের একতা।।


ঘ্রাণ সাবানে দূর হবে না

 পাপ কলবের দুর্গন্ধ,

জেনে, বুঝে খাইছো সুদ, ঘুষ

করছো আবার গালমন্দ।

মিথ্যা দিয়ে জীবন ভরলি

খুঁজলি না তোর শততা।।





Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো