আমার আমি টা

 আমার আমিটা

খাদিজা বেগম 


যদি আমার ভিতর থেকে

আমার আমিটা চলে যায়, 

আমায় ধরে রেখ না কেউ

হাসি মুখে দিও বিদায়।


তারে ছাড়া অচল আমি

 চলবো না আর এই দুনিয়ায়,

তাড়াতাড়ি বিদায় দিও

 কোন গন্ধ যে না ছড়ার।

দূরে দূরে সরে থেকো

ছুইয়ো না কেউ যেনো আমায়।


হবো না আর কষ্টের কারণ

দেবো না আর কাউকে কষ্ট,

আমার জন্য আর হবেনা

খুব মূল্যবান সময় নষ্ট।

তোমাদের ঘর বাড়িতে আর

খুঁজ না যে ভুলেও আমায়।


আজ থেকে শেষ হবে যেনো

অনেক কষ্ট যন্ত্রণার দিন,

ক্ষমা করে দিও মোরে

জীবন ভর যা করেছি ঋণ।

আদর, সোহাগ লাগবে না আর

ব্যাথা লাগবে আলতো ছোঁয়ায় ‌।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো