তার চোখেতে - গান
তার চোখেতে
খাদিজা বেগম
তার চোখেতে জাদু আছে
দূর হয়ে যায় ভয়,
তার ছোঁয়াতে মধু আছে
মন করেছে জয়।
তার কথারই মায়ায় পরে
পালিয়ে যায় ঘুম,
মন মাঝারে ঝড় উঠে যায়
বৃষ্টি নামে ঝুম।
তার ভাবনায় নেশা আছে
মাতাল হয় এ হৃদয়।।
তারি ঘ্রাণে আমায় টানে
থাকতে দেয় না দূর,
ঘরের বাহির করল আমায়
তার প্রেমেরি সুর।
তার প্রেমেতে দাস খাটিবো
সে যদি গো বানায়।।
ভাল্লাগেনা তারে ছাড়া
আমার কিছু আর,
তাইতো আমি ঘুরে ফিরে
তার কাছে আবার।
তারে পেলে চাই না কিছু
যারে আমার মন চায়।।
Comments
Post a Comment